কিড়মিড় করছে দাঁত

ক্ষোভ (জানুয়ারী ২০১৪)

রবিউল ই রুবেন
  • ১৫
  • ২০৯
নিসপিস করছে হাত
কিড়মিড় করছে দাঁত
দেশে এসব হচ্ছে কি?
দাউদ আর একজিমা
সারা গায়ে চুলকানি
পান্তা ভাতে ঢালছে ঘি।
চোখ থাকতে অন্ধ
সদর দরজা বন্ধ
ওয়াশরুমে বসে কাঁদছে গণতন্ত্র।
মরণঘাতী পেট্রোল বোমা,
ককটেল এর রাজ্যে
চলছে অবাধে অবরোধের মন্ত্র।
সরকার আর বিরোধীদল
সাথে গাধার পাল
খেলছে মজার খেলা বউচি।
আমার হাতের ছড়ি
হতো যদি তরবারি
সাঙ্গ করতাম সব নিকুচি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মহিউদ্দীন সান্‌তু চমৎকার কবিতা, ছন্দে ছন্দে ভালো লাগা,
ভালো লাগেনি ১৯ জানুয়ারী, ২০১৪
মাসুম বাদল কবিতায় ভাললাগা
ভালো লাগেনি ১৩ জানুয়ারী, ২০১৪
ওয়াহিদ মামুন লাভলু অসীম ক্ষোভ ফুটে উঠেছে। লেখায় যত্নের ছোঁয়া স্পষ্ট।
ভালো লাগেনি ১২ জানুয়ারী, ২০১৪
মিলন বনিক সুন্দর কবিতা...আর ভালো লাগা....
ভালো লাগেনি ১১ জানুয়ারী, ২০১৪
রবিউল ই রুবেন ধন্যবাদ সবাইকে .
ভালো লাগেনি ১১ জানুয়ারী, ২০১৪
আসিফ আহমেদ খান "ওয়াশরুমে বসে কাঁদছে গণতন্ত্র।" - সত্যিই বলেছেন ভাই....
ভালো লাগেনি ১০ জানুয়ারী, ২০১৪
সুমন ক্ষোভের কথা বেশ ভালই বুঝলাম আর আজকাল "ওয়াশরুমে বসে কাঁদছে গণতন্ত্র" ওয়াশ রুমেও সিসি ক্যামেরা লাগিয়ে রাখে ইতরের দল। গণতন্ত্রের এমনই মরণ দশা যে সেখানে গিয়েও কাঁদতে পারবে না।
ভালো লাগেনি ১০ জানুয়ারী, ২০১৪
রবিউল ই রুবেন ধন্যবাদ সবাইকে .
এশরার লতিফ বাহ, সুন্দর ক্ষোভের পদ্য। শুভেচ্ছা।

১৯ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬